• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় ভুলবশত নিজেদের গুলিতে নিহত ৩১ ইসরায়েলি সেনা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনে ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে অন্তত ৩১ সেনা নিহত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে এ তথ্য জানায় ‘মিডল ইস্ট মনিটর’।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত ৪৪০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ৭২ জন প্রাণ হারিয়েছেন অভিযান সংশ্লিষ্ট দুর্ঘটনায়, যা মোট নিহত সেনাদের প্রায় ১৬ শতাংশ।

বিজ্ঞাপন
‘ফ্রেন্ডলি ফায়ার’-এ (অর্থাৎ নিজেদের সেনাদের ছোড়া গুলিতে) নিহত হয়েছেন ৩১ জন। এ ছাড়া গোলাবারুদ বিস্ফোরণে ২৩ জন, সাঁজোয়া যানচাপায় ৭ জন এবং অজ্ঞাত গুলিবর্ষণে মারা গেছেন আরও ৬ জন।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে আবার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ৩২ সেনা নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে অভিযান-সংশ্লিষ্ট দুর্ঘটনায়। কর্মক্ষেত্রে সরঞ্জাম নিয়ন্ত্রণ বা পড়ে গিয়ে নিহত হয়েছেন আরও ৫ সেনা। সর্বশেষ এমন ঘটনা ঘটে ৩ জুলাই রাতে, তবে বিস্তারিত জানানো হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৮৮২ সেনা নিহত এবং ৬,০৩২ জন আহত হয়েছেন। এর মধ্যে স্থল অভিযানে নিহত ৪৪০ জন।

অন্যদিকে, ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।

 

মন্তব্য (০)





image

এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে ১৬ লাখ টাকা

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর অভি...

image

ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে...

image

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প...

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সম...

image

আফটারশকের আতঙ্কে দিশেহারা ভেনেজুয়েলাবাসী

নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া...

image

হরমুজ থেকে শুধু আমরাই মাইন অপসারণ করব: ইরান

নিউজ ডেস্ক : ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্...

  • company_logo