• রাজনীতি

দোয়া চাইলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হাসপাতালের আইসিইউতে ভর্তি গুরুতর অসুস্থ শাশুড়ির জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে গুরুতর অসুস্থ দলের প্রবীণ নেতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য মাওলানা রাফি উদ্দিন আহমদের জন্যও দোয়া চেয়েছেন তিনি। 
 
শনিবার (৫ জুলাই) বেলা ২টার দিকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দোয়া চান। 
 
তিনি লিখেছেন, ‘আমার শ্রদ্ধেয়া শাশুড়ি গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (ICU) চিকিৎসাধীন আছেন। জীবনের এই সন্ধিক্ষণে সকলের কাছে একান্ত দো'য়া প্রার্থী। সুস্থতা-অসুস্থতা ও হায়াত-মউতের মহান মালিক আল্লাহ তায়ালা যেন তাঁর এই বান্দির প্রতি একান্ত রহমত বর্ষণ করেন।’

তিনি আরও লিখেছেন, ‘একইভাবে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ দায়িত্বশীল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য মাওলানা রাফি উদ্দিন আহমদ সাহেবও বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। তাঁর জন্যও আমি সকলের কাছে একান্ত দো'য়া প্রার্থী।’

 

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo