• শিক্ষা

এবার জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ। এখন সম্ভাব্য তিনটি তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

মন্ত্রণালয় যে তারিখটির অনুমোদন দেবে, সেদিনই এসএসসির ফল প্রকাশ করা হবে। তবে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই অপেক্ষা শেষ হতে পারে প্রায় ১৫ লাখ পরীক্ষার্থীর।

বৃহস্পতিবার (৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ফলাফল তৈরির কাজ প্রায় শেষ। খুব দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে প্রস্তাব পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় তারিখ নির্ধারণ করে অনুমোদন দিলেই সেই তারিখে ফল প্রকাশ করা হবে।

সম্ভাব্য তারিখগুলো কী হতে পারে এমন প্রশ্নে ঢাকা বোর্ডের এ পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এটি এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু সবশেষ পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়েছিল, সেই হিসাবে নিয়ম (৬০ কর্মদিবস) অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সব কিছু ঠিক থাকলে এ সময়ের মধ্যেই ফল পাবে পরীক্ষার্থীরা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এ ছাড়া, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

 

মন্তব্য (০)





image

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ আজ

নিউজ ডেস্ক : দেশের মাধ্যমিক শিক্ষায় উদ্ভাবন, বিজ্ঞানচর্চা, উ...

image

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশ করলে সাথে সাথে গ্রে...

দিনাজপুর প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক ম...

image

‎এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ...

image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

  • company_logo