ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পেরিয়ে যাচ্ছে আষাঢ়ের ১৮ দিন। এখনও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির। এর মধ্যেই চলতি মাসে আরও তিন থেকে সর্বোচ্চ পাঁচটি তাপপ্রবাহের আভাস দিলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুধু তাই নয়, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে বেশ কয়েকটি লঘুচাপ, যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে কয়েকটি। ফলে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে উপকূলীয় অঞ্চলে।
বুধবার (২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মমিনুল ইসলামে স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য।
পূর্বাভাস অনুযায়ী, চলতি জুলাই মাসে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে তিন থেকে সর্বোচ্চ পাঁচটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ।
এ ছাড়া এ মাসে বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে এক থেকে তিনটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে, নেই বন্যার কোনো আশঙ্কা।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে এ মাসে। বজ্রসহ বৃষ্টি হতে পারে ১০ থেকে ১২ দিন।
নিউজ ডেস্কঃ স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান...
নিউজ ডেস্কঃ বৈদেশিক কর্মসংস্থান, তৈরি পোশাকশিল্পে নারীর...
নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...
নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...
নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...

মন্তব্য (০)