• শিক্ষা

চরের কাদামাটি মাড়িয়ে আল-আমিন এখন বিসিএস ক্যাডার

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রতিকূলতা ও চরম আর্থিক সংকটকে পেছনে ফেলে এবারে ৪৪তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে (দর্শন বিভাগ) সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকার চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর জিগাপাড়া গ্রামের আব্দুস সামাদের মেধাবী সন্তান আল-আমিন ইসলাম।

শৈশব থেকেই দারিদ্র্য ছিল আল-আমিন ইসলামের নিত্যসঙ্গী। পরিবারে অভাব-অনটনের মধ্যেও থেমে থাকেননি তিনি। পড়াশোনার প্রতি ছিল তার অগাধ আগ্রহ ও অধ্যবসায়। নিজের পড়ালেখার খরচ জোগাতে টিউশনি করেছেন, কখনো কখনো কৃষিকাজেও সহযোগিতা করে পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

আল-আমিন ইসলাম ২০১১ সালে এসএসসি চরনেওয়াজী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে পাস করেন। পরে রাজিবপুর ডিগ্রি কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করেন। এরপর ঢাকায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে ভর্তি হন। লেখাপড়ার পাশাপাশি সে ২০২৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিয়ে চাকরি পান। বর্তমানে স্বীকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তবে শিক্ষকতা জীবনের পাশাপাশি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি চালিয়ে যান আল-আমিন। আত্মপ্রত্যয়, নিরলস পরিশ্রম ও আত্মবিশ্বাসের কারণেই আজ এই অবস্থানে পৌঁছেছেন আল-আমিন এই সাফল্য অর্জন করায় এলাকায় হাজারো তরুণের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

আল-আমিন ইসলাম বলেন, জীবনে বড় কিছু পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। আমি বিশ্বাস করি, দারিদ্র্য কোনো বাধা নয়, যদি মনের ইচ্ছা আর কঠোর পরিশ্রম থাকে তাহলে সাফল্য অর্জন করা খুবেই সহজ। আমি শিক্ষার্থীদেরকে বলবে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশের মানুষের জন্য কাজ করতে পারি।

স্থানীয় মো.আলামিন মিয়া (৫০), সজিব হোসেন (৪০) বলেন, এই সাফল্য শুধু আল-আমিনের ব্যক্তিগত অর্জন নয় বরং এটি রাজিবপুরসহ কুড়িগ্রাম জেলার জন্য গর্বের বিষয়। প্রতিকূলতার মাঝেও যারা স্বপ্ন দেখে এবং তা পূরণে অটুট থাকে, আল-আমিন ইসলাম তাদেরই প্রতিচ্ছবি।

আল-আমিনের বাবা আব্দুস সামাদ বলেন, আজ আমি খুবেই খুশি আমার ছেলে বিসিএসে চাকরি হয়েছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo