• জাতীয়

৮ আগস্ট কোনো দিবস পালিত হচ্ছে না: প্রেস সচিব

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ৮ আগস্ট কোনো দিবস পালিত হচ্ছে না। তবে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ পালিত হবে।

আজ রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয় বলে জানিয়েছেন তিনি।

এক ফেসবুক স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ আগস্ট কোনো বিশেষ উদযাপন হবে না।

এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার। এছাড়া ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছিল। পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছিল। দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের খ শ্রেণিভুক্ত করা হয়েছিল। তবে আজ সেটি বাতিল হয়ে গেলো।

মন্তব্য (০)





image

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার...

১

‎নিউজ ডেস্কঃ স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান...

image

সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে...

২

‎নিউজ ডেস্কঃ বৈদেশিক কর্মসংস্থান, তৈরি পোশাকশিল্পে নারীর...

image

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: ...

৩

নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...

image

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরু...

৪

নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...

image

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিম...

৫

নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...

  • company_logo