• লিড নিউজ
  • রাজনীতি

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে ঐকমত্য সৃষ্টি: সালাহউদ্দিন আহমদ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলো মতঐক্যে পৌঁছেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এর বাইরে জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশোধনের বিধান রাজনৈতিক দলগুলো চাইলে নির্বাচনি ইশতেহারে রাখতে পারবে।

মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার দ্বিতীয় দিনের বিরতিতে তিনি এসব তথ্য জানান।  

তিনি জানান, সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ কমিটিতে বিরোধী দল থেকে সভাপতি পদ নিয়োগ দেওয়া হবে বলেও ঐকমত্য হয়েছে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অর্থবিল ও আস্থাভোট ছাড়া সংসদ সদস্যরা যেকোনো বিষয়ে সংসদে স্বাধীনভাবে মত দিতে পারবে।  

তিনি জানান, পাবলিক অ্যাকাউন্টস, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন, পাবলিক আন্ডারটেকিংসহ গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি পদ সংখ্যানুপতিক ভিত্তিতে বিরোধীদল থেকে দেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো। 

তিনি জানান, বিরতির পর আলোচনা হবে নারী আসনের নির্বাচন প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষ ও প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব নিয়ে।

 

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo