• কূটনৈতিক সংবাদ

নানা আয়োজনে ঢাকাস্থ রুশ হাউসে রাশিয়া দিবস উদযাপন

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ নানা আয়োজনে ঢাকাস্থ রাশিয়ান হাউসে বুধবার রাশিয়া দিবস উদযাপিত হয়েছে। রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশন এবং অতিথিদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে দিবসটি উপলক্ষে বিশেষ এই আয়োজন শুরু হয়।

বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ গঠনে সোভিয়েত ইউনিয়নের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। সোভিয়েত ইউনিয়নের সার্বিক সহায়তার কারণে বাংলাদেশের স্বাধীনতা অনেকাংশে অর্জিত হয়েছে বলে জোর দেওয়া হয়। সভা পরবর্তী অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘কালিনকা’, ‘নাদ ভোদোই’, ‘কাতিউশা’, ‘গোরি, গোরি ইয়াসনো’, ‘কাদরিল’, ‘রাশিয়া উইল রিমেইন রাশিয়া’, ‘ও দালোকয় রোদিন’, ‘ওয়, দা নে ভেচার’ সহ ঐতিহ্যবাহী রাশিয়ান নৃত্য ও গানের প্রাণবন্ত পরিবেশনা হয়।

রাশিয়া দিবসকে উৎসর্গ করা একই দিন একটি আলোকচিত্র প্রদর্শনী আয়োজনে থাকা দর্শকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। অনুষ্ঠানে সরকারি সংস্থার প্রতিনিধি, সরকারি ও যুব সংগঠনের প্রতিনিধি, বিজ্ঞান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাশিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সদস্য, বাংলাদেশের সোভিয়েত অ্যাসোসিয়েশনের অ্যালামনাইসহ রাশিয়ান দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এই আয়োজনে বিভিন্ন অঙ্গনের প্রায় ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভলকার তুর্কের সাক্ষাৎ

২

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে ন...

image

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রধানমন্...

image

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৫

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার...

  • company_logo