• রাজনীতি

এবার ইশরাকের শপথের বিষয়ে যা বললো ইসি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 

বুধবার (৪ মে) বিকেলে নির্বাচন ভবনে ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, ‘ডিএসসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি। আমরা রেফারেন্সগুলোওদেখেছি।আমরা মনে করি, গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্ন করেছে।’

তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ শপথ পড়ানো নয়, গেজেট প্রকাশ করা। গেজেটের বাইরে নির্বাচন কমিশনের আর কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, গেজেটের পরই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছিল। এ নিয়ে আর কথা বলতে চায় না ইসি।

 

আরও পড়ুন

বদলে গেল ন্যাশনাল ব্যাংকের নাম

বদলে গেল ন্যাশনাল ব্যাংকের নাম

২৭ মে, ২০২৫

 

 

এর আগে গত রবিবার নির্বাচন কমিশন জানিয়েছিল, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার বিষয়ে আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা হাতে পেলে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। নির্দেশনার কপি হাতে পেয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য আজ এই জানালেন।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। সে বছরেই ৩ মার্চ নির্বাচনে অনিয়মের- জালিয়াতির অভিযোগ তুলে মামলা দেন ইশরাক হোসেন। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার।

অন্যদিকে চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইসি। তবে বিভিন্ন কারণ এবং আইনি জটিলতা সামনে আশায় এখনো তাকে শপথ পড়ায়নি স্থানীয় সরকার বিভাগ।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo