• জাতীয়

পঞ্চগড়ে ভুট্টাক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

  • জাতীয়

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিদুল (১৮), শাহিন (৪০) ও রব্বানি (৩০) নামে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো একজন। 

বুধবার (৪ জুন) সকালে সদরের ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় ভুট্টাক্ষেতে এ দূর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, ধাক্কামারা ইউনিয়নের বেংহাড়ি পাড়া গ্রামের সপিজুল ইসলামের ছেলে জামিদুল, লিয়াকত আলীর ছেলে শাহিন ও শফিউল ইসলামের ছেলে রব্বানি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় এক ব্যাক্তির ভুট্টাক্ষেতে ভুট্টা তোলার কাজ করছিলেন তারা। এ সময় অসাবধানতাবশত আগে থেকে ছিড়ে মাটিতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় জামিদুল (১৮), শাহিন (৪০), রব্বানি (৩০) ও জয় (২২)। ঘটনাস্থলে জামিদুল মারা গেলেও, স্থানীয়দের সহায়তায় বাকিদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহিন ও রব্বানিকে মৃত ঘোষণা করেন। আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেয়া হয়েছে বলে জানা গেছে।

পঞ্চগড় আধুনিক সদর হাপসাতালের আরএমও আবুল কাশেম বলেন, সকাল ১০টায় বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ৩ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আর একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। একই সাথে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (০)





image

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন...

নিউজ ডেস্ক : নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর ...

image

মঈন খান এবার দেশের ‘এক নম্বর’ মন্ত্রী

নিউজ ডেস্ক : তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় জায়গা পেল...

image

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন

নিউজ ডেস্ক : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্...

image

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না...

নিউজ ডেস্ক : সত্য, চিন্তা এবং জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি...

image

সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে: ডাক ও টেলিযো...

নিউজ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও ...

  • company_logo