ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (৫ জুন) থেকে। ঈদ উপলক্ষে ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন নির্দেশনা দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী ঈদের দিন ছাড়া প্রতিদিনই চলাচল করবে মেট্রোরেল।
মঙ্গলবার (৩ জুন) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে এ তথ্য।
ডিএমটিসিএল জানিয়েছে, শনিবার (৭ জুন) ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন অর্থাৎ, রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে ৩০ মিনিট পর পর চলবে মেট্রোরেল।
এছাড়া আগামী ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে মেট্রোরেল।
নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...
নিউজ ডেস্কঃ স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান...
নিউজ ডেস্কঃ বৈদেশিক কর্মসংস্থান, তৈরি পোশাকশিল্পে নারীর...
নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...

মন্তব্য (০)