• লিড নিউজ
  • জাতীয়

সৌদি পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ বাংলাদেশি হজযাত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ২০৮টি ফ্লাইটে ৮০ হাজার ৭২৩ বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।

শনিবার (৩১ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শুক্রবার (৩০ মে) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ জন বাংলাদেশি।

আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, ২০৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৪টি, সৌদি এয়ারলাইনস ৭৬টি ও ফ্লাইনাস এয়ারলাইনস ২৮ ফ্লাইট পরিচালনা করেছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৪০ হাজার ২৪৯ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসে ২৯ হাজার ১৪৪ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ১১ হাজার ৩৩০ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

এদিকে, পবিত্র হজপালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা ও মদিনায় ১৫ জন বাংলাদেশি মারা গেছেন। সবশেষ ২৯ মে মারা গেছেন মাদারীপুরের মোজলেম হাওলাদার। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। এরমধ্যে মক্কায় নয়জন ও মদিনায় ছয়জন মারা গেছেন বলে জানিয়েছে আইটি হেল্প ডেস্ক।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর একই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হজযাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

চলতি বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে যেতে নিবন্ধন করেছেন। 

এ লক্ষ্যে আগামী ৩১ মে হজ ফ্লাইট শেষ হবে। আর হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ১০ জুলাই।

 

মন্তব্য (০)





image

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন...

নিউজ ডেস্ক : নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর ...

image

মঈন খান এবার দেশের ‘এক নম্বর’ মন্ত্রী

নিউজ ডেস্ক : তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় জায়গা পেল...

image

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন

নিউজ ডেস্ক : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্...

image

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না...

নিউজ ডেস্ক : সত্য, চিন্তা এবং জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি...

image

সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে: ডাক ও টেলিযো...

নিউজ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও ...

  • company_logo