ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে আজ রোববার বৈঠক করবেন। এদিন বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রোববার বিকেলে দুদফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়। আর দ্বিতীয় দফায় বৈঠক হবে সন্ধ্যা ৬টায়।
প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন -
১। কর্নেল (অবঃ) অলি আহমেদ, বীর বিক্রম
২। মাহমুদুর রহমান মান্না
৩। সাইফুল হক
৪। জুনায়েদ সাকী
৫। হাসনাত কাইয়ুম
৬। মুজিবর রহমান মঞ্জু
৭। মুজাহিদুল ইসলাম সেলিম
৮। খালেকুজ্জামান ভূঁইয়া
৯। টিপু বিশ্বাস
১০। শেখ রফিকুল ইসলাম বাবলু
১১। শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন -
১। মাওলানা সাদিকুর রহমান
২। মাওলানা রেজাউল করিম
৩। মাওলানা মামুনুল হক
৪। মাওলানা আহমেদ আব্দুল কাদের
৫। মাওলানা আজিজুল হক ইসলামাবাদি
৬। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
৭। নুরুল হক নূর
৮। মাওলানা মুসা বিন ইজহার
৯। মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি
এর আগে, শনিবার রাতে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ভিন্ন ভিন্ন এই বৈঠকে প্রথমে অংশ নেয় বিএনপি। এরপর জামায়াতে ইসলামী ও তরুণ রাজনৈতিক দল এনসিপি।
নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...
নিউজ ডেস্কঃ স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান...
নিউজ ডেস্কঃ বৈদেশিক কর্মসংস্থান, তৈরি পোশাকশিল্পে নারীর...
নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...

মন্তব্য (০)