ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারে প্রতিনিধিত্ব করছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আজ রোববার (২৫ মে) চট্টগ্রামের ২ নম্বর গেট বিপ্লবী উদ্যান থেকে দলটির পথসভার শুরুতে এ মন্তব্য করেন তিনি।
হাসনাত বলেন, তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে না, এনসিপির প্রতিনিধি হিসেবে এই সরকারে নেই। তারা গণঅভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে প্রতিনিধিত্ব করছে। তাদের একটা দলীয় পরিচয় করানোর মাধ্যমে যে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা তার নিন্দা জানিয়েছে।
এ সময় তিনি বলেন, ‘পলিসির জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ যেমন চলমান রয়েছে, আবার জাতীয় সংকট উত্তরণে আমাদের সামগ্রিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যখনই সংকট এসেছে গণঅভ্যুত্থানে অংশকারী দল ও ফ্যাসিবাদ বিরোধীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছি। এটি চলমান প্রক্রিয়া।’
নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...
নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...
নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...
নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

মন্তব্য (০)