প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনের চাকায় কাটা পড়ে একজন যুবক নিহত হয়েছে। ়আজ বৃহস্পতিবার সকালে কাঞ্চন কমিউটার ট্রেনে কাটা পড়ে সে। নিহত ব্যক্তি সাম্প্রতিক সময়ে মানষিক ভারসাম্যহীন হয়েছিল।
নিহত ব্যক্তি কামরুজ্জামান বিপ্লব (৩৩) চিরিরবন্দরের দক্ষিন পলাশবাড়ীর মাষ্টার পাড়ার বাসিন্দা মৃত নুর শাহের ছেলে।
জানা গেছে, সকাল ৮টার দিকে পাবর্তীপুর জংশন থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন কমিউটার ট্রেনটি চিরিরবন্দর স্টেশনে প্রবেশের সময় কামরুজ্জামান বিপ্লব হঠাৎ করে সামনে ঝাপ দেয়। পরে তাকে মৃত অবস্হায় উদ্ধার করেছে স্হানীয়রা।
রেলওয়ে থানার ইনচার্জ আব্দুল মান্নান জানান, মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ায় তার চিকিৎসা চালাচ্ছিল পরিবার। আজ সে আত্বহত্যার পথ বেছে নেয়। পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে তুলে দিয়েছেন তারা।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)