• রাজনীতি

ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত বুধবার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।

মঙ্গলবার (২০ মে) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য বুধবার (২১ মে) দিন নির্ধারণ করেন।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন এবং ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। পরবর্তীতে নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।

তবে ওই রায় ও গেজেটের বিরুদ্ধে রিট করেন মামুনুর রশিদ নামের এক ব্যক্তি। তিনি ইশরাককে শপথ গ্রহণ থেকে বিরত রাখতে আদালতের হস্তক্ষেপ কামনা করেন। সেই রিটের শুনানি শেষে আদালত আদেশের জন্য আগামীকাল বুধবার নির্ধারণ করেছেন।

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে টানা পাঁচদিন থেকে নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিচ্ছেন ইশরাক সমর্থকরা। সেখানে মঞ্চ বানানো হয়েছে। নগর ভবনের মূল ফটকে তালা লাগিয়ে সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে বন্ধ রয়েছে ডিএসসিসির সব নাগরিক সেবা। সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo