• লিড নিউজ
  • অর্থনীতি

পোশাক রপ্তানিতে ইউরোপে বাংলাদেশ দ্বিতীয়

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপে ৫৯৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যেখানে ২০২৪ সালের একই সময়ে রপ্তানি ছিল ৪৬৩ কোটি ডলার। ফলে বছর ব্যবধানে রপ্তানি বেড়েছে ১৩৪ কোটি ডলার, আর প্রবৃদ্ধির হার ২৯ শতাংশ।

ইউরোপিয়ান পরিসংখ্যান দপ্তরের সবশেষ হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে  বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বাজারটিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে থাকা চীন রপ্তানি করে ৬৬৭ কোটি ডলার। দেশটির প্রবৃদ্ধি প্রায় ২৫ শতাংশ। রপ্তানিকারক দেশের তালিকায় কিছুটা পিছিয়ে থাকা ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলোতেও রয়েছে ধারাবাহিক প্রবৃদ্ধি। তবে তৃতীয় স্থানে থাকা তুরস্কের রপ্তানি ৪ শতাংশ কমে নেমেছে ২৩৬ কোটি ডলারে। তিন মাসে বিশ্ববাজার থেকে ২ হাজার ৪৬৫ কোটি ডলারের পোশাক আমদানি করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ গুলো। যেখানে প্রবৃদ্ধি প্রায় ১৭ শতাংশ।

মন্তব্য (০)





image

‎‘দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কি...

১

নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

২

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

৩

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

৪

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

  • company_logo