• লিড নিউজ
  • জাতীয়

দিনাজপুরে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৫

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

দিনাজপুর  প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন চালকসহ ৩জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে জানান, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে হতাহতের ওই ঘটনা ঘটেছে। 

স্হানীয় সূত্র এবং বীরগঞ্জ থানার উপ পরিদর্শন রায়হান জানিয়েছে, দিনাজপুর ঠাকুরগাঁও মহা সড়কের ২৬ মাইল এলাকায় বাবুল ফার্মের  ঠাকুরগাঁও গামী সিমেন্ট বোঝাই ট্রাক, (ঢাকা মেট্রো- ট- ২২ ১৫৬৭) এবং ঠাকুরগাঁ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো- চ- ৫১-৮২৫৭) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুর্ঘটনাস্হলে মাইক্রোবাসের চালকসহ ২জন নিহত হয়েছে। ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে আরেকজন মারা গেছে। আহত হয়েছে আরো ৫জন।

নিহতদের মধ্যে মাইক্রোবাস চালক মানিক (৩৫) ঠাকুরগাঁও জেলা সদরের হরিহরপুরের মৃত আবুলের ছেলে।

আরোহি দেলোয়ার হোসেন (৪৫) একই জেলা শহরের শহরের হাজীপাড়ার  মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি একজন ট্রেজারি কর্মকর্তা।  একই অফিসের হিসাব সহকারি ইমরুল (৪০) একই জেলার বালিয়াডাঙ্গীর বোয়ালধার বাসিন্দা।

রংপুরে আয়োজিত সরকারি প্রোগ্রামে অংশ নিতে যাবার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। আহদের  ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য (০)





image

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন...

নিউজ ডেস্ক : নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর ...

image

মঈন খান এবার দেশের ‘এক নম্বর’ মন্ত্রী

নিউজ ডেস্ক : তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় জায়গা পেল...

image

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন

নিউজ ডেস্ক : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্...

image

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না...

নিউজ ডেস্ক : সত্য, চিন্তা এবং জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি...

image

সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে: ডাক ও টেলিযো...

নিউজ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও ...

  • company_logo