• লিড নিউজ
  • জাতীয়

এবার সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা  শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। রোববার (১৮ মে) বিকেল পৌনে চারটার দিকে শাহবাগ অবরোধ করেন তারা।

এর আগে  দুপুর ১২টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানাও ঘেরাও করেন তারা।

এ সময় রাজু ভাস্কর্যের পাদদেশের সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন। সমাবেশে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, প্রশাসনের পক্ষ থেকে সংহতি জানাতে এসেছি। শনিবার (১৭ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে কাজের অগ্রগতি জানানো হয়েছে। আজ বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনার দুই থেকে তিন ঘণ্টার মধ্যে তিনজন আসামি গ্রেপ্তার করেছে। আজ থেকে রিমান্ড প্রক্রিয়া শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক দলাদলির ওপরে উঠে ন্যায় বিচারের জন্য একসঙ্গে থাকা প্রয়োজন।

সমাবেশে সাম্যর ভাই অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম‍্যর চরিত্র হননের চেষ্টা চলছে। এর নিন্দা জানিয়ে ভিসি বলেন, বিচার নিশ্চিত করতে গিয়ে যেন নিরীহ কাউকে ফাঁসানো না হয়।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশ কোনো দেশের ওপর নির্ভরশীল হতে চায় না, অংশীদার হত...

১

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ আর কোনো একক দেশের ওপর একতরফা নির্ভ...

image

‎কারাগারে নারী বন্দীর শিশু সন্তানদের স্বাস্থ্য সুরক্ষায় ব...

২

‎নিউজ ডেস্কঃ দেশের কারাগারগুলোতে নারী বন্দীদের সাথে থাকা...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে...

image

‎সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...

image

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার...

৫

‎নিউজ ডেস্কঃ স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান...

  • company_logo