• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ফুলবাড়ীতে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ট্রাক চালকও। গতকাল মঙ্গলবার হতাহতের ওই ঘটনা ঘটেছে। নিহত ট্রাক্টর চালক মানিক রহমান (২৬) জেলার চিরিরবন্দরের দোল্লা গ্রামের হবিবর রহমানের ছেলে। আহত ট্রাক চালক মঈনুল ইসলাম (৪৮)। ঠাকুরগাঁয়ের রুহিয়ার সিরাজ উদ্দিনের ছেলে। 

 

জানা গেছে, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর রাজারামপুর ফকিরপাড়া এলাকার মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। 

 

ফুলবাড়ী থানার ইনচার্জ এ.কে.এম খন্দকার মুহিব্বুল জানান, ধান বোঝাই একটি ট্রাক্টর আমবাড়ী যাওয়ার সময় পথিমধ্যে চাকার বিয়ারিং ভেঙে যায়। অচল হয়ে পড়া ট্রাক্টরটিকে রাস্তার উপর রেখে মেরামত করা হচ্ছিল। এসময় দ্রুত গতিতে ছুটে চলা একটি খালি ট্রাক ট্রাক্টটির পিছনে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ট্রাক্টর চালক মানিক রহমান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ট্রাক্টর চালক মানিক রহমানকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুত্বর অবস্হায় ট্রাক চালক মঈনুল ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে

মন্তব্য (০)





image

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিরলে কামদেবপুর সাহারানীপ...

image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

  • company_logo