প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আজিমুদ্দিন মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াখড়া গ্রামের মৃত হারান মোল্লার ছেলে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে চাটমোহর পৌরসভার মধ্যশালিখা মহল্লায়।
স্থানীয় মুসল্লীরা জানান, মধ্য শালিখা জামে মসজিদ থেকে যোহরের নামাজ পড়ে মহাসড়ক পার হচ্ছিল আজিমুদ্দিন। এসময় ভাঙ্গুড়া থেকে চাটমোহরগামী সিএনজির সাথে ধাক্কা লেগে রাস্তায় লুটিয়ে পরেন তিনি। স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথেই বিকাল সাড়ে তিনটার দিকে তিনি মারা যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

মন্তব্য (০)