• জাতীয়

আজ দুদক কার্যালয়ে আসেননি টিউলিপ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ মে) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হলেও আসেননি তিনি।

তবে দুদক সূত্র জানা গেছ, আজ টিউলিপকে তলব করা হলেও তিনি বা তার কোনো প্রতিনিধি দুদক কার্যালয়ে উপস্থিত হননি। এর আগে বৃহস্পতিবার (৮ মে) ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগের মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেয়ার জন্য তাকে তলব করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে টিউলিপের বিরুদ্ধে। টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট রেজিস্ট্রির মাধ্যমে দখল নেওয়া এবং সেটির বিনিময়ে কোনও অর্থ পরিশোধ না করে ইস্টার্ন হাউজিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে দায়ের হওয়া মামলার তদন্ত করছে দুদক। গত ১৫ এপ্রিল মামলাটি দায়ের করা হয়।

মন্তব্য (০)





image

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন...

নিউজ ডেস্ক : নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর ...

image

মঈন খান এবার দেশের ‘এক নম্বর’ মন্ত্রী

নিউজ ডেস্ক : তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় জায়গা পেল...

image

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন

নিউজ ডেস্ক : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্...

image

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না...

নিউজ ডেস্ক : সত্য, চিন্তা এবং জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি...

image

সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে: ডাক ও টেলিযো...

নিউজ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও ...

  • company_logo