ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ চলছে, যার মূল উদ্দেশ্য 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা'। সমাবেশটি শুরু হয়েছে শনিবার (১০ মে) বিকেল তিনটায়। ইতোমধ্যে এতে যোগ দিয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
সমাবেশে তামিম বলেন, “চট্টগ্রাম থেকে আর খেলোয়াড় পাচ্ছি না, এ প্রশ্নের উত্তর আমাদের সকলকে দিতে হবে। ১০ কিংবা ২০ বছর আগে চট্টগ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে অনেক খেলোয়াড় প্রতিনিধিত্ব করতেন। আমি আশাবাদী, আমরা আবারও সেই স্থানটি ফিরে পাবো।”
তিনি আরও আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবলসহ বাংলাদেশের অন্যান্য স্পোর্টসে চট্টগ্রাম থেকে আরো অনেক খেলোয়াড় উঠে আসবে।
সমাবেশে তামিম তার উপস্থিতির জন্য জনতার ভালবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানান। বিকেল ৫টা নাগাদ তিনি পলোগ্রাউন্ড মাঠে পৌঁছান, তখন মাইকে তার উপস্থিতির খবর ঘোষণা করা হয় এবং নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।
এদিকে, সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে তামিম একটি মারাত্মক হার্ট অ্যাটাকের শিকার হন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে হার্টে রিং পরানো হয়। বর্তমানে তিনি উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আর কোনো একক দেশের ওপর একতরফা নির্ভ...
নিউজ ডেস্কঃ দেশের কারাগারগুলোতে নারী বন্দীদের সাথে থাকা...
নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...
নিউজ ডেস্কঃ স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান...

মন্তব্য (০)