• লিড নিউজ
  • জাতীয়

আমি যদি ঘোষণা না-ও দিই, নিষিদ্ধের আগে রাজপথ ছাড়বেন না: হাসনাত আব্দুল্লাহ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার ও বিরোধী শক্তির নানা ষড়যন্ত্র, বিভাজন ও চাপ থাকলেও জুলাইয়ের ঘোষিত ঐক্য ভাঙা যাবে না। তিনি বলেন, "আমি যদি সরাসরি কোনো ঘোষণা না-ও দিই, আপনাদের লক্ষ্য পরিষ্কার—আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সেই নিষেধাজ্ঞা কার্যকর না হওয়া পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না।"

শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “২০১৩ সালে যেমন শাহবাগে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ উঠেছিল, এবার আমরা তার পতনের শেষ পদক্ষেপ গ্রহণ করব। আমরা আগের দিন থেকেই রাজপথে রয়েছি, অসুস্থও হতে পারি। কিন্তু যদি কোনো ষড়যন্ত্রে পড়ে আমি আন্দোলন বন্ধের কথা বলি, তাহলেও আপনারা থামবেন না।”

তিনি আরও বলেন, “দল-মতের পার্থক্য থাকলেও আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা সবাই এক। যারা গুম, খুন কিংবা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। হয়তো গুম হওয়াদের ফিরিয়ে দিতে পারব না, তবে একটিই বার্তা দিতে চাই—যেভাবে নমরুদ ও ফেরাউনের পতন হয়েছে, তেমনি হাসিনারও পতন অনিবার্য।”

মন্তব্য (০)





image

‎বাংলাদেশ কোনো দেশের ওপর নির্ভরশীল হতে চায় না, অংশীদার হত...

১

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ আর কোনো একক দেশের ওপর একতরফা নির্ভ...

image

‎কারাগারে নারী বন্দীর শিশু সন্তানদের স্বাস্থ্য সুরক্ষায় ব...

২

‎নিউজ ডেস্কঃ দেশের কারাগারগুলোতে নারী বন্দীদের সাথে থাকা...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে...

image

‎সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...

image

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার...

৫

‎নিউজ ডেস্কঃ স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান...

  • company_logo