• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৯ হাজার ৫৪৯ হজযাত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পবিত্র হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৯ হাজার ৫৪৯ জন হজযাত্রী। মোট ২৩টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন তারা। বৃহস্পতিবার (১ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরবে পৌঁছেছেন ৯ হাজার ৫৪৯ জন বাংলাদেশি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৯৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৬৫৬ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বুধবার মধ্যরাত নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৩৬ জন হজযাত্রী সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। পাশাপাশি এই সময়ে সৌদি এয়ারলাইন্সের ৬টি ফ্লাইটে ২ হাজার ৪৫৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৭টি ফ্লাইটে ২ হাজার ৯৫০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এর আগে গত সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর একই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হজযাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক্‌-হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি প্রাক্‌-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশ কোনো দেশের ওপর নির্ভরশীল হতে চায় না, অংশীদার হত...

১

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ আর কোনো একক দেশের ওপর একতরফা নির্ভ...

image

‎কারাগারে নারী বন্দীর শিশু সন্তানদের স্বাস্থ্য সুরক্ষায় ব...

২

‎নিউজ ডেস্কঃ দেশের কারাগারগুলোতে নারী বন্দীদের সাথে থাকা...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে...

image

‎সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...

image

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার...

৫

‎নিউজ ডেস্কঃ স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান...

  • company_logo