ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশের ৫ টি অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় এ অঞ্চলগুলোর নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বুধবার (১৬ এপ্রিল) ভোর ৫ টা ৩০ থেকে দুপুর ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আজকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়...
নিজস্ব প্রতিবেদকঃ চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আর কোনো একক দেশের ওপর একতরফা নির্ভ...
নিউজ ডেস্কঃ দেশের কারাগারগুলোতে নারী বন্দীদের সাথে থাকা...
নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে...

মন্তব্য (০)