ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’- প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ স্কাউটস, ভূরুঙ্গামারী উপজেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।
মঙ্গলবার সকালে উপজেলা স্কউটস ভবনে জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালনের কার্যক্রম শুরু হয়। এরপর সেখান থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এসময় স্কাউট সদস্যরা উপজেলা পরিষদ চত্বর ও স্কাউট ভবন চত্বর পরিস্কার পরিচ্ছন্ন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউট ভূরুঙ্গামারী শাখার সহ-সভাপতি আল-মাহমুদ এতে সভাপতিত্ব করেন।
ভূরুঙ্গামারী উপজেলা স্কাউট লিডার খোরশেদ আলমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, বাংলাদেশ স্কাউট ভূরুঙ্গামারী শাখার সম্পাদক এ টি এম খলিলুর রহমান, কমিশনার বাংলাদেশ স্কাউট ভূরুঙ্গামারী মোছা: বাদরে জাহান ও সহ-সভাপতি মো: মোশারফ হোসেন বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস তার বক্তব্যে বলেন, স্কাউটিংয়ে যুক্ত একজন স্কাউট সদস্য খুব সহজে মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। তিনি শিক্ষার্থীদের স্কাউটে যুক্ত হওয়ার আহ্বান জানান।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)