ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ার পার কোরোমজা গ্রামে কিশোর গ্যাংয়ের আধিপত্যের কারণে দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় অরাজকতা ও উত্তেজনা সৃষ্টি করে আসছিলো একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা।
রবিবার (৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে সাঁথিয়ার পার কোরোমজা গ্রামের স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বি এ-১০১১২ ক্যাপ্টেন আল-আমিন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে দেশিও অস্ত্র সহ মো. লাম হোসেন (১৫) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি টহল টিম। গ্রেপ্তারদের কাছ থেকে জব্দ করা হয়েছে রামদা, ছুরি, চাপাতি সহ নানা ধরনের দেশীয় অস্ত্র।
আটককৃত লাম হোসেন সাঁথিয়ার মধ্যে পার কোরোমজা গ্রামের আব্দুল্লার ছেলে।
রবিবার রাতে সেনাবাহিনীর বি এ-১০১১২ ক্যাপ্টেন আল-আমিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্যাপ্টেন আল-আমিন খান বলেন, রবিবার বিকাল ৫টার দিকে সাঁথিয়ার পার কোরোমজা গ্রামের স্থানীয়দের অভিযোগে এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় অরাজকতা ও উত্তেজনা সৃষ্টি করছিলো। এর ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এলাকা স্থিতিশীল আছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...
নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...
নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

মন্তব্য (০)