• শিক্ষা

চাটমোহরের ঢাবিয়ানদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ঢাকা বিশ্বদ্যিালয়ের প্রাক্তন ও বর্তমান চাটমোহরের ছাত্র ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল তিন টায় উপজেলার মথুরাপুর তেল পাম্প সংলগ্ন ভিলেজ ক্যাফেতে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব চাটমোহর (ডুসাক) এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসাক সভাপতি আব্দুল্লাহ আল মূসা। ডুসাক সাধারণ সম্পাদক মামুন সরকারের সঞ্চালনায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

ব্রিগেডিয়ার জেনারেল লুৎফর রহমান পলাশ পিএসসি, যুগ্ম সচিব এম আব্দুর রহিম, সহযোগি অধ্যাপক ড.আকরাম হোসাইন (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়), মেজর জাহাঙ্গীর আলম, আয়কর কর্মকর্তা এম এ হাশেম, সহকারি অধ্যাপক আলামিন হোসেন (বিসিএস শিক্ষা), সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ মনিরুজ্জামান (বিসিএস শিক্ষা), ব্যাংক কর্মকর্তা সুলতান মাহমুদ বাবুল, বিসিআইসি’র প্রশাসনিক কর্মকর্তা ইমতিয়াজ হোসাইন, চারু শিল্পী মিলন রবসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান অনেক শিক্ষার্থী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূনর্মিলনী শেষে ডুসাকের নতুন আংশিক কমিটি ঘোষণা করেন ব্রিগেডিয়ার জেনারেল লুৎফর রহমান। নতুন কমিটিতে আলমাস হুসাইনকে সভাপতি ও আসিফুল ইসলাম অনন্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন কমিটিকে আগামি পনেরো কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo