• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ইউএনওর ব্যতিক্রমী ঈদ উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ঈদ মানেই আনন্দ, উৎসব ও সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার সময়। এই মানবিক উপলব্ধি থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ এবার ঈদুল ফিতর উদযাপন করেছেন একটু ব্যতিক্রমীভাবে। সমাজের সুবিধাবঞ্চিত, এতিম, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগ নেন তিনি।  

উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে ঈদের দিন বায়তুল কোরআন হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসায় এক হৃদয়গ্রাহী মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে এতিম, পথশিশু, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের সঙ্গে একত্রে ঈদের খাবার উপভোগ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।  

এ আয়োজনে অংশ নেন আলেম-ওলামা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ঈশ্বরগঞ্জ থানার ওসি, ক্যাম্প কমান্ডার, বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অতিথিদের আপ্যায়ন করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।  

মধ্যাহ্নভোজ শেষে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, আর প্রবীণরা উপজেলা প্রশাসনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ বলেন, "ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। প্রশাসনের কাজ শুধু নিয়ম-নীতি বাস্তবায়ন নয়, মানুষের পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"  

উপজেলা প্রশাসনের এই উদ্যোগ ঈদ উৎসবকে সত্যিকারের আনন্দঘন ও অর্থবহ করে তুলেছে, যা স্থানীয়দের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo