• সমগ্র বাংলা

নাগেশ্বরীতে ভিজিএফ’র ৩ হাজার ৮শ কেজি চাল উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশের  একটি মক্তবের অফিস কক্ষ  থেকে ভিজিএফ’র ৩ হাজার ৮শ কেজি চাল উদ্ধার করেছে প্রশাসন। শনিবার দুপুরে স্থানীয় জনতা এ চাল আটক করে প্রশাসনকে খবর দিলে সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন। অভিযোগ রয়েছে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ’র এসব চাল দরিদ্রদের মাঝে ১০ কেজি করে  বিতরণ করার কথা থাকলেও দরিদ্রদের মাঝে সঠিকভাবে বিতরণ করা হয়নি।

অপরদিকে স্থানীয় বাজার মসজিদের ইমাম ইসমাইল হোসেনের মক্তবের অফিস থেকে ভিজিএফরে চাল উদ্ধার করে প্রশাসন। তবে এসব চাল স্থানীয় ব্যবসায়ী ও বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের বলে জানিয়েছেন মসজিদের ইমাম ইসমাইল হোসেন। এবিষয়ে সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান জানান, সমস্ত চাল উদ্ধার ও জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে।

মন্তব্য (২)





image
image
image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo