ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি: খেলাফত মজলিস মাগুরা পৌর শাখার আয়োজনে ঈমানদীপ্ত গাজওয়ায়ে বদর ও যাকাতের গুরুত্ব-তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ শনিবার মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসা মসজিদে দুপুর ২.০০ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার বায়তুল মাল সম্পাদক মোঃ আলমগীর হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমান, প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি এ.বি.এম মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সহ-সভাপতি মোল্লা ক্বারী মুতিউর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ মাওলানা শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মনিরুজ্জামান।
বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেনখেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সহ-সভাপতিমাওলানা মোহাম্মাদ ফয়জুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, হেফাজতে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ কাজী জাবের বিন মুহসিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার সদস্য সচিব মোঃ হুসাইন প্রমূখ।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)