• সমগ্র বাংলা

যশোরে ইঞ্জিন ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় ব্যাটারি চালিত ইঞ্জিন ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২ জন৷ নিহত ৩ জনের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন৷  

বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এ দৃর্ঘটনা ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২), সৈয়দ পাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)। 

এ ঘটনায় আহত অপর দুজন বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫) ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)। 

দুর্ঘটনায় নিহত রত্না খাতুন (১২) আহত হাসান ইকবাল ও হালিমা খাতুন দম্পতির মেয়ে।

দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক গাড়ি সহ পালিয়েছেন, তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান৷ 

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo