• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে কোটি টাকা ডাকাতি

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ একটি কম্পানির গাড়ি থামিয়ে ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশির নামে ১ কোটি ১০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি ব্রিজ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নাজিম উদ্দিন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার ভাটারা এলাকার দিবা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নাজিম উদ্দিন ও মাইক্রোবাস চালক মামুন শেখ মতিঝিল সিটি ব্যাংকের কর্পোরেট শাখা থেকে ১ কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে চাঁদপুর শাখায় যাচ্ছিলেন।

পথে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি ব্রিজ পার হওয়ার পর সিলভার রঙের একটি এক্সজিও ফিল্ডার গাড়িতে আসা ৬ জনের একটি দল তাদের গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি তল্লাশির কথা বলে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে নাজিম উদ্দিন ও চালক মামুনকে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়।

ডাকাত সদস্যরা তাদের বিভিন্ন স্থানে ঘোরানোর পর অপরিচিত একটি এলাকায় নামিয়ে দেয় এবং গাড়িতে থাকা দুটি ব্যাগভর্তি ১ কোটি ১০ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী নাজিম উদ্দিন বলেন, “আমাদের কোম্পানিতে বিকাশের মাধ্যমে লেনদেন হয়, যা শুধু সিটি ব্যাংকই করে। মালিক দেশের বাইরে থাকায় তার সই করা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে।”

সোনারগাঁ থানার ওসি এমএ বারী জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। পুলিশের বিশেষ টিম ইতোমধ্যেই ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে।

 

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo