ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ আগামী ১৫ মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে ফরিদপুরে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. মোঃ মাহমুদুল হাসান জানান, দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে আগামী ১৫ মার্চ ১দিনের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কে সফল করতে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।
শিশুদের ভিটামিন এ'র অভাবে রাতকানা রোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধ বৃদ্ধি করতে এর গুরুত্ব অপরিসীম। ঐদিন সকাল থেকে বিকাল পর্যন্ত লাল ও নীল রঙের দুই রকমের ক্যাপসুল ছয় মাস বয়সী থেকে পাঁচ বছর বয়সী শিশুদের কে খাওয়ানো হবে।
জেলার ৯টি উপজেলার ৬টি পৌরসভা ও ৭৯টি ইউনিয়নসহ মোট ১হাজার ৯শ ৪৪টি কেন্দ্রে শিশুদের মাঝে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ওরিয়েন্টেশন কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

মন্তব্য (০)