প্রতীকী ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ পাবনার সাঁথিয়া উপজেলায় আমিরুল ইসলাম মাস্টার (৪২) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। সোমবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাটা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামের লোহাই প্রামাণিকের ছেলে এবং ক্ষেতুপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। তিনি উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষেতুপাড়া এলাকার আওয়ামী লীগ কর্মী খালেক, ইমু ও মিঠুর সঙ্গে নিহত আমিরুলের পূর্ববিরোধ চলছিল। সেই বিরোধের জেরে রাত ৮টার দিকে আমিরুলের ভাই আশরাফকে মারধর করেন অভিযুক্তরা। এ খবর শুনে আমিরুল সেখানে গেলে অভিযুক্তরা তাকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে গিয়ে কিছু দূরে ফেলে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা ঘটনাস্থলে আছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

মন্তব্য (০)