• সমগ্র বাংলা

ফরিদপুরে মাহিন্দ্র উল্টে প্রাণ গেলো কৃষকের

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কে যাত্রীবাহী থ্রি হুইলার (মাহিন্দ্র) উল্টে  প্রান গেলো ইদ্রিস হাজরা (৫৫) নামের এক কৃষকের।  সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে ফরিদপুর - সালথা সড়কের শোলাকুন্ড মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস হাজরা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঝুলাখালী গ্রামের মৃত আঃ লতিফ হাজরার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সদর থানার কৈজুরী ইউনিয়নের সাইচা গ্রামে পেঁয়াজ ক্ষেত দেখতে গেছিলেন ইদ্রিস হাজরা। পরে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রাতে তাম্বুলখানা বাজার থেকে মাহিন্দ্র গাড়িতে ওঠেন তিনি। শোলাকুন্ড মাদ্রাসার সামনে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে মাহিন্দ্র গাড়িটি উল্টে যায়। এসময় ইদ্রিস হাজরা সহ ৭জন আহত হয়।

 আহতবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ইদ্রিস হাজরা মারা যান।আরেকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা রেফার করেছেন।

ফরিদপুরের কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল জানান, নিহতের লাশ মর্গে রয়েছে। এ  ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এর আগে ও গত ২৪ ফেব্রুয়ারী বিকালে স্কুল থেকে ফেরার পথে সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কের কৈজুরী ইউনিয়নের কুজুরদিয়া মাদ্রাসার সামনে থ্রি হুইলার মাহিন্দ্র গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা বেগম (৪০) নিহত হন।

 

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo