• সমগ্র বাংলা

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে আবারো বিএসএফের গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত আল আমিন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।শনিবার (৮ মার্চ) ভোরে পঞ্চগড় সদর উপজেলায় জাপানি অমরখানা ইউনিয়নের কাজিরহাট উত্তর তালমা এলাকায় (শিউডাঙা) সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে। 

জানা যায় , নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত ভিতরগড় সীমান্ত বিওপি এলাকার সীমান্ত পিলার ৭৪৪/৭ এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা বলছেন, রাত ৩টার পরে ৮ থেকে ১০ গুলির আওয়াজ পান তারা। এর পর সীমান্তের অভ্যন্তরে বিএসএফের চিৎকারের আওয়াজ পাওয়া যায়। এদিকে শনিবার সকালে খবর পেয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় ছুটে গিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক করে। একই সাথে ঘটনার প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত চান বিজিবি।

এ দিকে বিকেলে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনায়ক লে. কর্ণেল শেখ মো. বদরুদ্দোজা সংবাদ বিজ্ঞোপ্তির মাধ্যমে জানান, উভয় দেশের পুলিশের মাধ্যমে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ হস্তান্তর ও গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।সংবাদ বিজ্ঞোপ্তিতে আরো বলা হয়েছে, সে গরু চোরাকারবারির সাথে যুক্ত ছিল। বিএসএফ জানিয়েছে গরু পাচার কালে বিএসএফের তাদের ২ রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবৃদ্ধ হয়ে মারা যায় সে।

মন্তব্য (০)





image

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শ...

image

নড়াইলে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে গাভী বিতরণ

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবন...

image

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক...

৩

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন ...

image

জমির আইল কাটায় বিধবাকে মারধরের অভিযোগ দুই সেনা সদস্য ও তা...

৪

পাবনা প্রতিনিধি : বাড়িতে ওঠা বৃষ্টির পানি বের করতে জমির আইল ...

image

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

৫

পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়...

  • company_logo