• সমগ্র বাংলা

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে  একজন গরু ব্যবসায়ী নিহত এবং একই মোটর সাইকেলের দুই আরোহী আহত হয়েছে। আজ শনিবার ওই হতাহতের ঘটনা ঘটেছে। 

নিহত গরু ব্যবসায়ীর নাম আজাহার আলী (৬২)। তিনি বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের মৃত ভুলু দেওয়ানের ছেলে। আহত দুই আরোহীর মধ্যে বলদিয়াপাড়ার আফসার আলীর ছেলে রেজাউল (৪০) ও প্রসাদপাড়ার মৃত শুকুর আলীর ছেলে মফেল সরকারকে (৬৫) গুরুতর অবস্হায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্হানীয়রা জানান, আজ শনিবার সকালে বীরগঞ্জ খানসামার আভ্যন্তরিন সড়কের প্রেমবাজার এলাকায় বিপরিতমুখি ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেলের তিন আরোহির মধ্যে গরু ব্যবসায়ী আজাহার আলী দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে। তারা গরু কিনতে কাহারোল উপজেলায় যাচ্ছিলো। 

বীরগঞ্জ থানার ইনচার্জ আব্দুল গফুর জানান,  দুর্ঘটনার খবর পেয়ে  ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করেছেন তারা।  পরিবারের মতমতেরর ভিত্তিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।

মন্তব্য (০)





image

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শ...

image

নড়াইলে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে গাভী বিতরণ

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবন...

image

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক...

৩

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন ...

image

জমির আইল কাটায় বিধবাকে মারধরের অভিযোগ দুই সেনা সদস্য ও তা...

৪

পাবনা প্রতিনিধি : বাড়িতে ওঠা বৃষ্টির পানি বের করতে জমির আইল ...

image

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

৫

পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়...

  • company_logo