• সমগ্র বাংলা

লালমনিরহাটে নারী দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নারীদের নিয়ে এক সাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তুষভান্ডার নছরউদ্দিন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে নারী অধিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবিদা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিসার মইনুল ইসলাম,বেসরকারি সংস্থা ফিডার নির্বাহী পরিচালক মোছাঃ ফিরোজা বেগম, সিনিয়র সাংবাদিক মোখলেছুর রহমান টুকু।

এর আগে ফিডার আয়োজনে নারীদের অংশগ্রহণে সাইকেল র‌্যালি,বালিশ খেলা,বেলুন রক্ষা খেলা ও ভারসাম্য দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভায় প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ১০জন গ্রামীন নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শ...

image

নড়াইলে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে গাভী বিতরণ

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবন...

image

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক...

৩

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন ...

image

জমির আইল কাটায় বিধবাকে মারধরের অভিযোগ দুই সেনা সদস্য ও তা...

৪

পাবনা প্রতিনিধি : বাড়িতে ওঠা বৃষ্টির পানি বের করতে জমির আইল ...

image

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

৫

পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়...

  • company_logo