• সমগ্র বাংলা

পাবনা কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি!

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় কারাগারে থাকা অন্যান্য কয়েদিদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

এ ঘটনায় শাস্তিস্বরূপ পাঁচ আসামিকে মঙ্গলবার (৪ মার্চ) অন্য জেলার কারাগারে স্থানান্তর করা হয়েছে।

তারা হলেন- জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তৌফিক ইমাম খান, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু, গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মুতাই এবং আসাদুজ্জামান সুইট। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যার ঘটনায় করা মামলার আসামি।

পাবনা জেলার জেল সুপার মো. ওমর ফারুক জানান, কয়েকদিন ধরেই কারাগারে থাকা অন্য সাধারণ কয়েদিদের সঙ্গে খারাপ আচরণ করছিলেন তারা। সবশেষ ৩ মার্চ বিকেলে এ পাঁচ কয়েদি কারাগারের অন্য কয়েদিদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাদের গায়ে হাত তোলেন। পরে শাস্তিস্বরূপ কয়েদি তৌফিক ইমাম, শেখ লালু ও আসাদুজ্জামান সুইটকে রাজশাহী এবং মুতাই ও অন্যজনকে নওগাঁ জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

জেল সুপার আরো বলেন, বিগত সময়ে তারা বাইরে যেমন বেপরোয়াভাবে কথাবার্তা বলেছেন ও চলেছেন, কারাগারেও তেমনই চলছিলেন। ফলে ঝামেলাটা বাধে। অন্য কয়েদিদের সঙ্গে অশোভন আচরণ ও কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে ৪ মার্চ বিকেলে তাদের রাজশাহী ও নওগাঁ কারাগারে স্থানান্তর করা হয়।

মন্তব্য (০)





image

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শ...

image

নড়াইলে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে গাভী বিতরণ

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবন...

image

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক...

৩

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন ...

image

জমির আইল কাটায় বিধবাকে মারধরের অভিযোগ দুই সেনা সদস্য ও তা...

৪

পাবনা প্রতিনিধি : বাড়িতে ওঠা বৃষ্টির পানি বের করতে জমির আইল ...

image

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

৫

পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়...

  • company_logo