• শিক্ষা

জাককানইবি উপাচার্যের সাথে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম-এর আমন্ত্রণে সাড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান।

বুধবার (০৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উষ্ণ অভিনন্দন জানান উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। 

সৌজন্য সাক্ষাৎ শেষে কনফারেন্স কক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য রিসার্চ কোলাবোরেশন (গবেষণা সহযোগিতা) বাড়াতে হবে। একইসাথে সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষা ও গবেষণায় পারস্পরিক বিনিময়ের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ভ্রতৃত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান।"

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, অবকাঠামোগত ও পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে অবহিত হয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমন্ত্রণ জানানোর জন্য উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এদিকে আমন্ত্রণে সাড়া দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করায় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পুনরায় পরিদর্শনের আমন্ত্রণ জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফের ড. এ. এইচ. এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (১)





image
image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo