• সমগ্র বাংলা

ফরিদপুরে ডুমাইন বাজারে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ    ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  সোমবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। এতে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, ডুমাইন বাজারের গোবিন্দ শীলের সেলুনের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে গোবিন্দ শীলের সেলুন, সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম, প্রদীপ সেলুনসহ অন্তত ৯টি দোকানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৮/৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার ফরিদপুরের  মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, খবর পেয়ে তারা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাজারের ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

 

মন্তব্য (০)





image

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শ...

image

নড়াইলে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে গাভী বিতরণ

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবন...

image

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক...

৩

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন ...

image

জমির আইল কাটায় বিধবাকে মারধরের অভিযোগ দুই সেনা সদস্য ও তা...

৪

পাবনা প্রতিনিধি : বাড়িতে ওঠা বৃষ্টির পানি বের করতে জমির আইল ...

image

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

৫

পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়...

  • company_logo