• সমগ্র বাংলা

লালমনিরহাটে রমজান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পবিত্রতা রক্ষা, পরিস্কার পরিচ্ছন্নতা, আইন শৃঙ্খলা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন।

এ সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার তরিকুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহসান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহবুবুর রহমান,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু। লালমনিরহাট জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠিত হয় এ সভায় ব্যবসায়ী প্রতিনিধি,ক্যাব প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ানোর সিদ্ধান্ত হয়। এবং মাংস,মুরগি সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয়া হয়। এবং ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা টানানোর সিদ্ধান্ত হয়। এসময় অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

মন্তব্য (০)





image

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শ...

image

নড়াইলে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে গাভী বিতরণ

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবন...

image

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক...

৩

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন ...

image

জমির আইল কাটায় বিধবাকে মারধরের অভিযোগ দুই সেনা সদস্য ও তা...

৪

পাবনা প্রতিনিধি : বাড়িতে ওঠা বৃষ্টির পানি বের করতে জমির আইল ...

image

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

৫

পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়...

  • company_logo