• সমগ্র বাংলা

মাগুরায়‘সুলভ’ মূল্যে দুধ ও ডিম বিক্রি শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: মাগুরায় পবিত্র রমজান উপলক্ষে ‘সুলভ’ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকালে মাগুরা জেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

উদ্বোধনের পর দুধ ও ডিম গ্রাহকদের মাঝে বিক্রয় করা হয়। এবার দুধ প্রতি লিটার ৮০ টাকা ও ডিম প্রতি ডজন ১১৪ টাকা মূল্যে বিক্রয় করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাজারে যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না। আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষ যেসব কারণে কষ্ট পাচ্ছিল, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আনা। এখনো দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সে জন্য আমরা চেষ্টা করছি রমজান মাসকে কেন্দ্র করে হলেও অতিপ্রয়োজনীয় কিছু পণ্য সাশ্রয় মূল্যে বিক্রি করতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিহির কান্তি বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জহুরুল আলম ।

মন্তব্য (০)





image

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শ...

image

নড়াইলে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে গাভী বিতরণ

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবন...

image

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক...

৩

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন ...

image

জমির আইল কাটায় বিধবাকে মারধরের অভিযোগ দুই সেনা সদস্য ও তা...

৪

পাবনা প্রতিনিধি : বাড়িতে ওঠা বৃষ্টির পানি বের করতে জমির আইল ...

image

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

৫

পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়...

  • company_logo