• সমগ্র বাংলা

লালমনিরহাটে ড্রোন উৎক্ষেপণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর লালমনিরহাট ক্যাম্পাসের শিক্ষার্থীদের উদ্ভাবিত ড্রোন উৎক্ষেপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে লালমনিরহাট বিমান বাহিনীর রানওয়েতে এ উৎক্ষেপণের  উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় তিনি রিমোট কন্ট্রোল চেপে ড্রোনটির উৎক্ষেপণ উদ্বোধন করেন।লালমনিরহাট বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা এ ড্রোনটি তৈরি করেন।

এই ড্রোনটি স্বয়ংক্রিয় নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা,কৃষি ও অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যাবে। তাছাড়াও চলতি বছরের এপ্রিলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমেরিকায় অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় এ ড্রোনটির প্রদর্শন সহ অংশগ্রহণ করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল একেএম মনিরুল বাহার,অ্যারোস্পেস বিভাগের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন সাইফুর রহমান বকাউল সহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও বিমানবাহিনীর লোকজন সহ শিক্ষার্থীরা।  

মন্তব্য (১)





image
image

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শ...

image

নড়াইলে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে গাভী বিতরণ

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবন...

image

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক...

৩

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন ...

image

জমির আইল কাটায় বিধবাকে মারধরের অভিযোগ দুই সেনা সদস্য ও তা...

৪

পাবনা প্রতিনিধি : বাড়িতে ওঠা বৃষ্টির পানি বের করতে জমির আইল ...

image

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

৫

পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়...

  • company_logo