• শিক্ষা

উলিপুরে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ "এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি" স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

বুধবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক সংগঠন ফিনিক্স এর আয়োজনে উপজেলার বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এবং মাদকের কুফলসহ সামাজিক সচেতনতা বাড়াতে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন, বিশেষ অতিথি কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজার রহমান খন্দকার টিউটর। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বুড়াবুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লা হেল ক্বাফি, ফিনিক্স এর সহ-সভাপতি আব্দুল আজিম, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য গোলাম রাব্বী প্রমুখ।

শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনারে প্রধান আলোচক হিসাবে শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম। পরে ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo