• শিক্ষা

পবিপ্রবিতে উপপরিচালক মুহাম্মদ আবু হানিফের মৃত্যুতে শোকসভা ও দোয়া

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মুহাম্মদ আবু হানিফ এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

২ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে উক্ত  শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের  ডেপুটি রেজিস্ট্রার মো. আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক  ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক  ড. এসএম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক মো. আবদুল লতিফ। আরো উপস্থিত ছিলেন পবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী এবং প্রয়াত উপ পরিচালক মুহাম্মদ আবু হানিফ এর পরিবারবর্গও উপস্থিত ছিলেন। 

শোকসভায় বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটো, হাচিব মোহাম্মদ তুষার, জাহিদ আল মামুন, মো. মিজানুর রহমান টমাস, নঈম কাওসার, সাঈদুর রহমান জুয়েল, ওয়াজকুরুনি, সহকারী রেজিস্ট্রার মো. রিয়াজ কাঞ্চন শহীদ, নিহত মুহাম্মদ আবু হানিফ এর ছেলে মো. ফরিদ হোসেন লিমন এবং তার কাজিন মো. আনিসুর রহমান। বক্তারা জনাব মুহাম্মদ আবু হানিফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পবিপ্রবির ক্রিড়ার উন্নয়নে তার অবদান স্মরণ করেন। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "আমাদের প্রিয় সহকর্মী মুহাম্মদ আবু হানিফ এর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কর্মজীবনে যে নিষ্ঠা, সততা এবং পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছেন তা আমরা কখনোই ভুলব না। তাঁর আদর্শ ও কর্মনিষ্ঠা আমাদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।" 

দোয়া মোনাজাতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করা হয়। 

মন্তব্য (০)





image

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়...

১

পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...

image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

২

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

৩

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

৪

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৫

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

  • company_logo