• লিড নিউজ
  • অর্থনীতি

চলতি ডিসেম্বরে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৭৭২ কোটি টাকা

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক: চলতি ডিসেম্বর মাসের ২৮ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বৈধপথে দেশে পাঠালেন ২৪০ কোটি ৫ লাখ ৫০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২৯ হাজার ৭৭২ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

রোববার (২৯ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

ডিসেম্বরের ২৮ দিনের প্রতিদিন আগের মাস নভেম্বরের ও আগের বছরের ডিসেম্বর তুলনায় বেশি প্রবাসী আয় এসেছে।

ডিসেম্বর মাসের ২৮ দিনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৮ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার ২১৪ ডলার। আগের মাস নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ডলার। আর আগের বছরের ডিসেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছে  ৬ কোটি ৬৩ লাখ ৯২ হাজার ২০০ ডলার।   

অর্থাৎ, বছরের শেষ মাসে প্রবাসী আয়ের ভালো একটি বার্তা দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬৮ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলার। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার।  আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৯ লাখ ২০ হাজার ডলার।

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে  ইসলামী ব্যাংকের মাধ্যমে ৩৩ কোটি ৪২ লাখ ৯ হাজার ডলার। যা মোট প্রবাসী আয় ১৪ শতাংশ।

মন্তব্য (০)





image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

১

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

২

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

৩

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

image

‎দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি

৫

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জান...

  • company_logo