• শিক্ষা

সোভিয়েত-রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্য দিবস পালিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ বাংলাদেশে সোভিয়েত এবং রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে বাংলাদেশে সোভিয়েত/রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলির প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য দিবস উপলক্ষ্যে শুক্রবার একটি বিশেষ আয়োজন করে  ঢাকাস্থ রাশিয়ান হাউস।

অনুষ্ঠানে রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভোইচেনকভ তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে বিজ্ঞান, সংস্কৃতি এবং শিক্ষা ক্ষেত্রে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা সক্রিয়ভাবে বিকাশ অব্যাহত রয়েছে।

মুক্তিযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পুনর্গঠনে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করে, যার মধ্যে রয়েছে বাঙালি শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা এবং জাতীয় কর্মীদের প্রশিক্ষণ।

বাংলাদেশের সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মিজানুর রহমান মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠনে সহায়তাসহ বাংলাদেশের উন্নয়নে সোভিয়েত ইউনিয়নের সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হতো না।

অনুষ্ঠানে গ্র্যাজুয়েটরা রাশিয়ায় কাটানো বছরগুলোর স্মৃতিচারণ করেন। এছাড়াও গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রুশ ও বাংলা গান পরিবেশন করা হয়।

এই অনুষ্ঠানে কেবল সোভিয়েত বিশ্ববিদ্যালয়ের স্নাতকরাই নয়, রাশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করা অনেক তরুণ স্নাতকও উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo